সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটের আরেকটি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত চালু হচ্ছে-এসি বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের আরেকটি রুটে চালু হতে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। শিগগিরই সিলেট-হবিগঞ্জ রুটে এই বাস সার্ভিস চালু করতে যাচ্ছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। শুরুতে চারটি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বর্তমানে হবিগঞ্জ-সিলেট বাইপাস ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে ১১৫টি বাস চলাচল করে। এ রুটে প্রতিদিন বাসযোগে প্রায় ৮ হাজার যাত্রী যাতায়াত করেন। সিলেটের বিভিন্ন রুটে এসি বাস চালুর প্রেক্ষিতে ওই রুটের যাত্রীরাও আরামদায়ক এসি বাসের দাবি তুলেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে মোটর মালিক গ্রুপ এসি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। 

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল গণমাধ্যমকে জানান, ‘সিলেট-হবিগঞ্জ রুটে এসি বাস সার্ভিস এখন সময়ের দাবি। গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে গত মাসের বৈঠকে এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিআরটিসির সঙ্গে পরামর্শ করে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। হবিগঞ্জ থেকে সকালে এবং সিলেট থেকে বিকেলে বাস ছাড়ার সময়সূচি প্রাধান্য পাবে। যাতে অফিসগামী ও শিক্ষার্থীরা সহজে সুবিধা নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের আরেকটি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত চালু হচ্ছে-এসি বাস

আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫