সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

সিলেটে আজ শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। শুরু থেকেই এটি এশিয়া কাপের ‘প্রস্তুতি সিরিজ’ হিসেবেই বিবেচিত হচ্ছিল। কিন্তু বাস্তবে সেই প্রস্তুতি পরিপূর্ণভাবে এখনো তেমন দেখা যায়নি। দুই ম্যাচেই বাংলাদেশ দল মূলত ‘সেফ জোনে’ খেলাটাই বেছে নিয়েছে। অবশ্য তাতে ফলও পেয়েছে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

যেহেতু প্রস্তুতি সিরিজ, তাই প্রশ্ন উঠতেই পারে- এতদিন যাদের ম্যাচে সুযোগ হয়নি, শেষ ম্যাচে কি তাদের পরীক্ষা করা হবে না? দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আসা নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা শরিফুল ইসলাম এখনো একাদশে সুযোগ পাননি। শেষ ম্যাচে তারা মাঠে নামতে পারেন। যদি তারা একাদশে বিবেচিত হন তবে স্কোয়াডের সবাই অন্তত একটি করে ম্যাচ খেলবে এই সিরিজে।

এবার পরিবর্তনের সম্ভাবনাও যথেষ্ট। বিশ্রামে যেতে পারেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাসকিনের ইনজুরি আশঙ্কায় তাকে ধারাবাহিকভাবে ম্যাচ খেলাতেও চান না নির্বাচকরা। ফিরতে পারেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। একাদশ থেকে বাদ পড়তে পারেন সাইফ হাসান ও শেখ মেহেদি।

তৃতীয় ও শেষ ম্যাচ ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টস জিতলে এবার কি আগে ব্যাটিং করবে বাংলাদেশ? প্রথম সারির ব্যাটাররা আগের দুই ম্যাচে সুযোগ পেলেও মিডল অর্ডারের খেলার সুযোগ হয়নি। সিরিজ শুরুর আগে বারবার ২০০ রান করার কথা উঠেছিল। শেষ ম্যাচে সেই লক্ষ্য পূরণের পথে দল হাঁটবে কি না, সেটিই এখন আলোচনার মূল বিষয়।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আজ শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫