সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটি সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

মাইনর লিগ ক্রিকেটকে বড় মাপের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলে থাকেন।

বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষে তিনি দেশে ফিরতে পারেননি।

এরপর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন, যেখানে তার পরিবার থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

আপডেট সময় : ০২:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫