সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সিলেটে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে ইউরোপের দল নেদারল্যান্ডস।

সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আগামী ৬ আগস্ট ঢাকায় শুরু হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। এরপর ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফরা দলের সঙ্গে যোগ দেবেন। এরপর শুরু হবে মূল স্কিল ট্রেনিং, যা স্থানান্তরিত হবে সিলেটে। সেখানে কয়েকদিন অনুশীলনের পর মাঠে গড়াবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ব্যাটিং সহায়ক কন্ডিশন বিরাজ করে। সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটকে আদর্শ প্রস্তুতি ভেন্যু হিসেবে দেখছে বিসিবি।

এ প্রসঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমরা তো বিদেশের মতো উইকেট তৈরি করতে পারি না। তবে আমাদের দেশে সম্ভাব্য সেরা ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রান দরকার হয়, তাই আমরা এমন উইকেটেই খেলতে চাই যেখানে ১৭০-১৮০ এমনকি ২০০ রানও হতে পারে।

সম্প্রতি মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটার ও কোচদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাকিস্তানের কোচ মাইক হেসন এবং বাংলাদেশ দলের লিটন দাসও উইকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাই বিকল্প ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নিয়েছে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সিলেটে

আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫