সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় যুব সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচ জিততে হলে প্রোটিয়া যুবারাদের করতে হবে ১৭৬ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন ওপেনাররা। দলীয় মাত্র ২২ রানের মধ্যেই ফিরে যান জাওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯)।

এরপর অধিনায়ক তামিমকে সঙ্গ দিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রিজান হোসেন। কিন্তু ৩৮ বল খেলে ১৭ রান করে তিনিও সাজঘরে ফিরলে আবারও ধস নামে।

এদিন বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক তামিম। ৮১ বল মোকাবেলায় ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে তাকে কেউ দীর্ঘ সময় সঙ্গ দিতে পারেননি।

দলীয় স্কোর যখন ১১৭, তখন ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ১৩০ রানে পড়ে যায় চাপে।

শেষদিকে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কালাম সিদ্দিকী। ৬১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকলেও সঙ্গীর অভাবে দলের স্কোর আর এগোয়নি। ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৭৫ রানে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে জ্বলে উঠেছেন জেসন রয়েলস—নেন ৩টি উইকেট। এছাড়া এনটানডো সনি ও বায়ান্ডা মাজুলা নিয়েছেন ২টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা

আপডেট সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫