সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

মেয়েদের এশিয়ান কাপ ফুটবল- বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মেয়েদের এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলবেন আফঈদা খন্দকাররা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এশিয়ান কাপের আসর। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে ড্র হয়েছে। এতে বি-গ্রুপে পড়েছে বাংলাদেশ। নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া রয়েছে বাংলাদেশের গ্রুপে। এই কঠিন গ্রুপের অপর দল উজবেকিস্তান। বিশ্ব র‌্যাংকিংয়ের হিসাবে এ আসরের সবচেয়ে তলানির দল বাংলাদেশ। তারা ছিল চার নম্বর পটে। এ-গ্রুপে রয়েছে আয়োজক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। সি-গ্রুপে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে। ১ মার্চ অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের ম্যাচ দিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। খেলা হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে। এশিয়ার সেরাদের সঙ্গে পরীক্ষা দিতে হবে ফিফা নারী র‌্যাংকিংয়ে সর্বনিম্ন ১২৮তম স্থানে থাকা বাংলাদেশকে। চার নম্বর পটে আরও ছিল ৬৮তম ইরান ও ৭০তম ভারত। তিন নম্বর পটে ফিলিপাইন (৪১তম), চাইনিজ তাইপে (৪২তম) ও উজবেকিস্তান (৫১তম)। দুই নম্বর পটে গতবারের চ্যাম্পিয়ন চীন (১৭তম), দক্ষিণ কোরিয়া (২১তম) ও ভিয়েতনাম (৩৭তম)। আর এক নম্বর পটে আয়োজক অস্ট্রেলিয়া (১৫তম), জাপান (সপ্তম) ও উত্তর কোরিয়া (নবম)।

আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া এ-গ্রুপের প্রথম দল। ১২ দল তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপের সেরা দুই দল ও সেরা তৃতীয় স্থান পাওয়া দুই দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে মেয়েদের এশিয়ান কাপ। বি-গ্রুপে ৩ মার্চ সিডনিতে চীন, ৬ মার্চ সিডনিতে উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

কোন গ্রুপে কারা

এ-গ্রুপ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ইরান ও ফিলিপাইন

বি-গ্রুপ : চীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ ও উজবেকিস্তান

সি-গ্রুপ : জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়েদের এশিয়ান কাপ ফুটবল- বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া

আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫