সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু এখন সোয়া ২লাখ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ক্রিকেটের খোলনলচে পালটে দেওয়া এক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটে অর্থের ঝনঝনানি, স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনের রূপকার ভারতীয় এই ঘরোয়া টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আবেদন এতটাই বেশি যে, বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশের খেলা বাদ দিয়ে হলেও আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন।

এমন লিগের অর্থমূল্য বা ব্র্যান্ড ভ্যালু যে আকাশছোঁয়া হবে তা অনুমিত-ই ছিল। এবার আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি জানাল, টুর্নামেন্টটির ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন পৌঁছেছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যা ২ লাখ ২৫ হাজার ৯৩৪ কোটি টাকারও বেশি।

আইপিএলের স্ট্যান্ড-অ্যালোন ব্র্যান্ড ভ্যালুও গত এক বছরে ১৩.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলারে। বিসিসিআই চারটি অ্যাসোসিয়েট স্পন্সরশিপ স্লট (মাই-ইলেভেন-সার্কেল, অ্যাঞ্জেল ওয়ান, রুপে ও সিয়েট) বিক্রি করে আয় করেছে প্রায় ১,৪৮৫ কোটি রুপি, যা আগের চক্রের তুলনায় ২৫ শতাংশ বেশি।

এছাড়া টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে— পাঁচ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২,৫০০ কোটি রুপি)।

অন্যদিকে আইপিএলের দল হিসেবে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে টুর্নামেন্টের সবশেষ সংস্করণের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।

ব্যবসায়িক মূল্যের দিক থেকে বেঙ্গালুরুর পরেই অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। দুইয়ে থাকা হার্দিক-রোহিতদের দলটি গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার।

এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের বাজার মূল্য ২৩৫ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঞ্জাব কিংসের। সর্বশেষ আসরে দারুণ ফর্মে থাকা দলটি যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু এখন সোয়া ২লাখ কোটি টাকা

আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫