সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ভারতকে হারিয়েই শিরোপা জিততে হবে বাংলাদেশকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

শিরোপা থেকে মাত্র এক জয় দূরে বাংলাদেশের যুবারা। শুক্রবার সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

শুক্রবার দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারায়। তাতেই কাটে শিরোপার টিকিট। টানা তিন জয়ে ফাইনালের মঞ্চে এসেছে স্বাগতিকরা। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশও। তবে তিন ম্যাচে দলের জয় দুটি, একটি ড্র।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব খোঁজার মঞ্চে শুক্রবার নেপালকে সহজেই হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ম্যাচের ৭৩ মিনিটে হেড করে জাল কাঁপান আশিকুর। এর মিনিট সাতেক পর ফয়সালের গোল।

শেষদিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ছোটনের দল। অপর সেমিতে স্বাগতিক ভারতের কাছে পাত্তা পায়নি নেপাল। 

স্বাগতিকদের বিপক্ষে শেষের লড়াইয়ে সর্বোচ্চটা করতে চান ছোটন। শিষ্যদের তেমন মন্ত্রই শুনিয়েছেন বাংলাদেশের কোচ, ‘গ্রুপ পর্বে আমরা ভারত-নেপাল ম্যাচ দেখেছিলাম এবং সে অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। সেটা ছেলেরা বাস্তবায়ন করতে পেরেছে। ফাইনালে দক্ষিণ এশিয়ায় সবসময় থাকে ভারত দল। আশা করি অরুনাচলের দর্শকরা ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ফাইনাল দেখবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ভারতকে হারিয়েই শিরোপা জিততে হবে বাংলাদেশকে

আপডেট সময় : ০৬:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫