সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

দুইবার ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড পেরেরার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

৬ বলে ৬ ছক্কা হাঁকানোকে যেন অভ্যাসে পরিণত করেছেন শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা। ২০২১ সালে প্রথমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলংকা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এবার এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটরে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে ফের ৬ বলে ৬ ছক্কা মেরেছেন এই লংকান অলরাউন্ডার।

আর এতেই বিশ্বরেকর্ড হয়ে গেছে পেরেরার। প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুবার ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি।

আফগানিস্তান পাঠনস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ৬টি ছক্কা মেরেছেন পেরেরা। শুধু ওভারের প্রতিটি বলে ছক্কাই নয়, কাল সেঞ্চুরিও করেছেন পেরেরা। শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে খেলেছেন অপরাজিত ৩৬ বলে ১০৮ রানের ইনিংস।

একবার করে ওভারে ৬ ছক্কা মারার কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ভারতের রবি শাস্ত্রী ও যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, নিউজিল্যান্ডের লিও কার্টার, নেপালের দীপেন্দ্র সিং ঐরী ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।

এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি রয়েছে শুধু চারজনের। তারা হলেন- টি-টোয়েন্টিতে যুবরাজ সিং, কাইরন পোলার্ড ও দীপেন্দ্র সিং এবং ওয়ানডেতে হার্শেল গিবস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুইবার ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড পেরেরার

আপডেট সময় : ০৪:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫