সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ইতিহাস পাল্টে লিভারপুলের স্বপ্ন ভাঙল পিএসজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগে আগে এমন কখনও হয়নি। প্রথম লেগে প্রতিপক্ষর মাঠ থেকে জিতে আসা লিভারপুল ঘরের মাঠে হারেনি। সেই বৃত্ত ভেঙে দিয়েছে পিএসজি। তাও নাটকীয়ভাবে। দুই লেগ মিলে এগিয়ে যাওয়া-পিছিয়ে পড়া খেলা সবশেষ ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানেই অলরেডদের স্বপ্নভঙ্গ।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে অপয়া ভেন্যু থেকে জয় নিয়ে ফিরেছিল লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে তারাই ছিল ‘প্রতিবেশি’। গোলে শট, আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় ভুগেছে আর্নে স্লটের শিষ্যরা। এক গোলে এগিয়ে থেকেও তাই আসে হার। এদিন উসমান দেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যর্থ হন আলিসন বেকার। ৪:১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করে প্যারিসের দলটি।

অ্যানফিল্ডে ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করেন উসমান দেম্বেলে। এরপর আক্রমণ-প্রতি আক্রমণের খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আসেনি ফয়সালা। জমজমাট ম্যাচটি এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে পিএসজি। তাতেই গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া লিভারপুল নেয় বিদায়।

পিএসজির পেনাল্টি শটে ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ের শট ঠেকাতে পারেননি আলিসন বেকার। আর লিভারপুলের ডারউইন নুনেস ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে পিএসজির নায়ক বনে যান দোন্নারুমা।

অ্যাস্টন ভিলা অথবা ক্লাব বুর্গের কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে পিএসজি। শেষ আটে প্যারিসের ক্লাবটির প্রথম লেগ ৮ এপ্রিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতিহাস পাল্টে লিভারপুলের স্বপ্ন ভাঙল পিএসজি

আপডেট সময় : ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫