সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

‘সাকিবের কল্যাণে’ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যে পরিমাণ অর্থ পকেটে পুরছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ;

ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অনেক নাটকীয়তার জন্ম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের শিকার করে বাংলাদেশকে জেতান সাকিব আল হাসান।তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। সেই সাকিব অবশ্য এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাননি; তবে তার কল্যাণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটা অংকের অর্থ পকেটে পুরছে বাংলাদেশ দল।

১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে মোট ৩টি ম্যাচ নির্ধারিত আছে বাংলাদেশসহ প্রতিটি দলের জন্য। যেখানে একটি ম্যাচে জয় পেলেও মিলবে মোটা অংকের টাকা। যেই প্রাইজমানি আজ ঘোষণা দিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করার পুরস্কার স্বরূপ প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকার অংকে ১ কোটি ৫১ লাখ টাকারও বেশি। এছাড়াও গ্রুপপর্বে কোন ম্যাচ জিতলে তার জন্য ৩৪ হাজার ডলার পাবে বাংলাদেশ।

এর বাইরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে মোট ৬.৯ মিলিয়ন ডলার প্রাইজমানি হিসেবে ব্যয় করতে যাচ্ছে আইসিসি।

৯ মার্চ ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল শিরোপা ছাড়াও নগদ অর্থ হিসেবে পাবে ২.২৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকার অংকে যা ২৭ কোটি টাকারও বেশি। এরপর রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার।

বড় অংকের প্রাইজমানি থাকছে সেমিফাইনাল নিশ্চিত করা দলের জন্যও। সেমিফাইনাল থেকে যেই দুদল বাদ পড়বে; সেই দুদল পাবে ৫ লাখ ৫৬ হাজার মার্কিন ডলার।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ৮টি দল দুটি ভাগে ভাগ হয়ে গ্রুপপর্ব খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। আর এক্ষেত্রে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল পাবে ৩৪ হাজার ডলার। এছাড়াও পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। এরপর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। 

অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতলেও বেশ মোটা অংকের টাকা নিয়েই দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল। কেননা, অষ্টম স্থানে দলও পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশের প্রতিটি জয়ে আরও বাড়বে।   

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সাকিবের কল্যাণে’ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যে পরিমাণ অর্থ পকেটে পুরছে বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫