সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব-লিটন, যা বলছেন সাবেক নির্বাচক না ন্নু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১২ জানুয়ারি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। তাদের দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত দিয়েছেন জাতীয় দলের আলোচিত সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবির বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি লিটন। আর ‘অবৈধ’ অ্যাকশনের কারণে বোলিং থেকে আপাতত নির্বাসনে রয়েছেন সাকিব। সেজন্য তাকে বিবেচনা করা হয়নি।

তবে সাকিব এবং লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির বহরে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক নান্নু। লিটনের দল না পাওয়া নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ হবে দুবাইতে। এরপরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ওখানে ফ্ল্যাট উইকেটেই খেলা হবে। ওইরকম পিচে লিটনের ব্যাটিং কাজে আসতো। মাঝে কিছুদিন অফ ফর্মে ছিল। সবকিছু মিলিয়ে আমি বলবো, ওকে বাদ দেওয়াটা ঠিক হয়নি।’

নান্নু অবাক হয়েছেন সাকিব আল হাসানকে না নেওয়াতে-ও। দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ হয়েছে। কিন্তু তাকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করেননি নির্বাচকরা।

এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে নান্নু বলেন, ‘সাকিব সবদিক থেকেই ফিট। শুধু ব্যাটার হিসেবে তাকে নেওয়া যেতো। যেহেতু তামিম নেই, সাকিবের মতো অভিজ্ঞ কাউকে রাখা উচিত ছিল।’

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ছিল আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেওয়ার ‘ডেডলাইন’। সে অনুযায়ী বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তবে ঘোষিত দলে পরিবর্তনের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে বাংলাদেশসহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব-লিটন, যা বলছেন সাবেক নির্বাচক না ন্নু

আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫