সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ম্যাচের পর ম্যাচে গোল করেই চলেছেন রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

কদিন আগেই ১ হাজার গোল নিয়ে বেশি না ভাবার কথা বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বলেছিলেন, দূরবর্তী ভবিষ্যতের চেয়ে নিকট বর্তমানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। কিন্তু অপ্রতিরোধ্য রোনালদো যেভাবে ছুটছেন, তাতে তাঁকে হাজার গোলের কাছে পৌঁছাতে খুব বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে না।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রোনালদো এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন, করলেন ৫ গোল। আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।

আর ক্লাবের জার্সিতে আগের ম্যাচে আল কাদিসিয়ার বিপক্ষেও পেয়েছিলেন গোল। এরপর সবশেষ গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল গারাফার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো।

আর ম্যাচে কাতারি ক্লাবটির বিপক্ষে আল নাসরের জয় ৩-১ গোলে। এই জয়ে গ্রুপ ‘বি’তে আল হিলালকে টপকে দুইয়ে উঠে এসেছে আল নাসর। ৫ ম্যাচে আল নাসরের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ১৩। তবে আজ রাতে আল সাদকে হারালে আবারও আল নাসরকে টপকে যাবে আল হিলাল। আর শীর্ষে থাকা আল আহলির পয়েন্ট ৫ ম্যাচে ১৫।

গতকাল রাতে ম্যাচের ৪৬ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন রোনালদো। দুটি গোলই রোনালদো করেন বক্সের ভেতর থেকে। প্রথম গোলটি করেন বক্সের ভেতর দারুণ এক হেডে, পরেরটি নিঁখুত শটে। এ দুই গোলের মধ্য দিয়ে সব মিলিয়ে ক্যারিয়ারে ৯১৩তম গোলে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা।

আর চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি ১৭ ম্যাচে রোনালদোর ১৩তম গোল, সঙ্গে আছে ৩টি অ্যাসিস্টও। আর ২০২০ সালে এটি রোনালদোর ৪০তম গোল। এ দুই গোলে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে। অবিশ্বাস্যই বটে!

ম্যাচ শেষে জোড়া গোল করে দারুণভাবে দলকে জেতানো রোনালদো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং আমি সব সময় গোল করা ও জেতাতে মনোযোগ দিই। যদি দল জেতে, আমি খুশি। আমি এই জয় ভক্ত, ক্লাব ও ভক্তদের উৎসর্গ করলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ম্যাচের পর ম্যাচে গোল করেই চলেছেন রোনালদো

আপডেট সময় : ০৪:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪