সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

মোস্তাফিজ এবার কোন ঠিকানায়, আইপিএল নিলামে রিশাদের সম্ভাবনা কতটুকু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

ছবির তিনজনই থাকবেন আইপিএল নিলামে।

খেলা ডেস্ক :

এবার কোন ঠিকানায় যাবেন মোস্তাফিজুর রহমান?

নতুন কোনো ঘর তাঁকে খুঁজে নেবে, নাকি ‘পরিবার’ হয়ে ওঠা চেন্নাই সুপার কিংসই মোস্তাফিজকে কিনবে? নতুন ঘরের প্রশ্ন আসার কারণ, আইপিএলে একেকবার একেক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মোস্তাফিজ।

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস—২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে সর্বশেষ আসর পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিয়েছিল। এবার ২০২৫ আসরের নিলামে মোস্তাফিজের মতো চোখ থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেনের দিকেও। তাঁর দল পাওয়ার সম্ভাবনাই–বা কতটুকু?

চেন্নাই সর্বশেষ নিলামে মোস্তাফিজকে ২ কোটি রুপিতে কিনেছিল। গত মৌসুমে আইপিএলে তিনিই ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ‘দ্য ফিজ’ যা করেছেন, তাঁর পেছনে ফ্র্যাঞ্চাইজিটির বিনিয়োগকে সার্থক বলতেই হবে। ৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪টি।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। ৬ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। মোস্তাফিজকে চেন্নাই দলে নেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল, ঘরের মাঠের ‘ধীরগতি’র উইকেটের সুবিধা নিতে মোস্তাফিজকে কিনেছে চেন্নাই, যা তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছেন।

উইকেটের হিসাবে এটি ছিল যৌথভাবে মোস্তাফিজের দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। আর তাঁর সর্বোচ্চ ১৭ উইকেট এসেছিল ২০১৬ সালে।

মোস্তাফিজ ওভারপ্রতি রান খরচ করেন ৯.২৬। খরুচে মনে হলেও আইপিএলের গত মৌসুমে যেভাবে রান উঠেছে, ইকোনমিটা খুব বেশি নয়। সবচেয়ে বড় বিষয়, সতীর্থ লঙ্কান পেসার মাতিশা পাতিরানার সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছিল তাঁর। মানে মোস্তাফিজ তাঁর কাজটা করেছেন।

তবে এরপরও ২০২৫ আইপিএলের জন্য তাঁকে রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস। চেন্নাই ধরে রাখে রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিকে। রিটেইন না করলেও চেন্নাইয়ে মোস্তাফিজের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

অনেক হিসাবের মারপ্যাঁচ করে দলগুলো ক্রিকেটার ধরে রাখে। তাই খেলোয়াড় ছেড়ে দিলেও পরে নিলামে অনেক পুরোনো ক্রিকেটারকেই কিনতে দেখা যায় দলগুলোকে। মোস্তাফিজের ক্ষেত্রেও এমনটাই করতে পারে চেন্নাই। কারণ, চেন্নাই স্কোয়াডে খুব বেশি অদলবদল করতে পছন্দ করে না।

চেন্নাই না কিনলেও পারফরম্যান্স বিবেচনায় অন্য কোনো দলে সুযোগ পেতেই পারেন মোস্তাফিজ। অর্থাৎ, দল পাওয়ার ভালো সম্ভাবনাই আছে এই পেসারের। তবে আগামী বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। আইপিএলও একই সময়ে। নিলামে দল পাওয়ার ক্ষেত্রে এই সিরিজ দুটির বড় প্রভাব থাকতে পারে।

মোস্তাফিজের মতো রিশাদও সাদা বলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। তাই তাঁর দল পাওয়ার ক্ষেত্রেও এই সিরিজ দুটির প্রভাব পড়াটাই প্রত্যাশিত। আবার গত মাসে ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলা টি-টোয়েন্টি সিরিজে রিশাদ ভালোও করতে পারেননি। ৩ ম্যাচে উইকেট পেয়েছেন ৩টি, রান দিয়েছেন ওভারপ্রতি ১৪.১১ করে।

তবে লেগ স্পিনারদের প্রতি আইপিএলের দলগুলোর বিশেষ চাহিদা থাকে। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া এই স্পিনারেরও কপাল খুলতে পারে।
রিশাদ, মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার আছেন আইপিএলের মেগা নিলামে। সৌদি আরবের জেদ্দায় যে নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর। এই নিলাম থেকে ১০টি দল কিনে নেবে ৭০ বিদেশি ক্রিকেটারকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোস্তাফিজ এবার কোন ঠিকানায়, আইপিএল নিলামে রিশাদের সম্ভাবনা কতটুকু

আপডেট সময় : ০৫:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪