সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

গাজা ও লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

গাজা ও লেবাননজুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরাইলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৩৬ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ৩৭০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ এলাকায় সিভিল ডিফেন্স সেন্টারে ইসরাইলি হামলায় ৬ জন নিহত হয়েছেন যার মধ্যে চার লেবানিজ প্যারামেডিকও রয়েছেন। এছাড়া বালবেক শহরের দক্ষিণ-পশ্চিমে সিভিল ডিফেন্স সেন্টারে হওয়া দ্বিতীয় হামলায় আরও ১২ জন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরাইলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরাইলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরাইলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজা ও লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি

আপডেট সময় : ০৫:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪