সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

মিরাজ-জাকেরের রেকর্ড জুটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ;

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী অনিক।

মিরপুর টেস্টে ১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মিরাজ-জাকের। সপ্তম উইকেটে তারা ১৩৮ রানের জুটি গড়েন। এটাই টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক তারকা ওপেনার জাভেদ ওমর বেলিম ১৩১ রানের জুটি গড়েছিলেন।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৫ রান করা বাংলাদেশ এরপর  মাত্র ৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। 

১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিক। তাদের কল্যাণেই ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে লিড নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে যা অবস্থা, তাতে টাইগারদের পরাজয় বলতে গেলে নিশ্চিত। আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনে লেজের ব্যাটসম্যানদের নিয়ে মিরাজ কতটা লড়াই চালিয়ে যেতে পারবেন তা হলফ করে বলা মুশকিল। তবে বৃষ্টি ভাগ্য ফেবার না করলে টাইগারদের হার এড়ানো কঠিন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরাজ-জাকেরের রেকর্ড জুটি

আপডেট সময় : ১২:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪