সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার (২০ অক্টোবর) রাতে ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনালের টুর্নামেন্টের সেরা একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ বিশ্বকাপে বলার মতো কিছু করতে না পারলেও ৩৪ গড়ে ব্যাটিং আর স্টাম্পের পেছনে নির্ভরতার নাম হয়ে এই স্বীকৃতি পেলেন তিনি।

সিএ’র একাদশে ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিকেই বেছে নেয়া হয়েছে। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস–দুজনেই টুর্নামেন্টজুড়ে দারুণ ব্যাট করেছেন।

এখন পর্যন্ত ৫ ম্যাচে লরা উলভার্ট করেছেন ১৯০ রান। আর তাজমিনের রান ১৭০। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুজনেই। তিনে আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমারকে রেখেছে সিএ। ৫ ম্যাচে তার ব্যাটেও এসেছে ১৭০ রান।  

ব্যাটারদের মধ্যে একাদশে আরও জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ এবং ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা দোতিনের। আসরের ‘সেরা’ অলরাউন্ডার নাম অ্যামিলিয়া কার অবধারিতভাবেই একাদশে জায়গা করে নিয়েছেন। ৫ ম্যাচে ৯২ রানের পাশাপাশি ৪.৬০ গড়ে বল করে পেয়েছেন ১২ উইকেট।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ব্যাটে এসেছে ৪ ম্যাচে ৩৪.৬৬ গড়ে ১০৪ রান। আর উইকেটের পেছনে ১ ক্যাচের পাশাপাশি ছয়টি স্টাম্পিংয়ের কৃতিত্ব তার।

বোলারদের মধ্যে আছেন দুই অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ড এবং মেগান শ্যুট। সাদারল্যান্ড ১০ এর বেশি রান দিয়ে পেয়েছেন ৯ উইকেট। মেগানের উইকেট ৮টি। 

কিউই বোলার ইডেন কার্সনও ৮ উইকেটের সুবাদে জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে। দলের শেষ সদস্য ননকুলুলেকো এমলাবা। দক্ষিণ আফ্রিকার এই বোলার আসরে পেয়েছেন ১০ উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ 

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

আপডেট সময় : ০১:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪