সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

১৩৬ বছরের পুরোনো রেকর্ডও ভেঙেছেন লিটন–মিরাজরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

সেঞ্চুরির পর লিটন দাসএএফপি

খেলা ডেস্ক :

২৬ রানে নেই ৬ উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টে তবু প্রথম ইনিংসে বাংলাদেশের রান ২৬২। আর তাতেই ওলটপালট রেকর্ড বইয়ের অনেক পাতা।

২৬ রানে ৬ উইকেট পড়ার পর আরও ২৩৬ রান যোগ করেছে বাংলাদেশ। শতকরা হিসেবে যা ইনিংসের ৯০.০৮ শতাংশ। টেস্টে ষষ্ঠ উইকেট পতনের পর শতকরা হিসাবে এটিই সর্বোচ্চ। পেছনে পড়েছে ১৮৮৮ সালে গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড (৯০.০০%)। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট হারানোর পর আরও ৬৩ রান যোগ করেছিল অস্ট্রেলিয়া।

সপ্তম উইকেটে লিটন–মিরাজ গড়েন ১৬৫ রানের জুটি এএফপি

লিটন-মিরাজের ১৬৫ রানের জুটি…

• টেস্টে ৫০ রানের কমে প্রথম ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১১৫, ২০০৬ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের আবদুল রাজ্জাক ও কামরান আকমলের।
• টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯৬, রাওয়ালপিন্ডিতে আগের টেস্টেই মুশফিক-মিরাজের।

সেঞ্চুরির পর লিটন দাস

চারটি টেস্ট সেঞ্চুরির তিনটিই লিটন দাস করেছেন দলীয় স্কোর ৫০ হওয়ার আগে পাঁচের পরে নেমে। এমন অবস্থায় আর কারও দুটির বেশি সেঞ্চুরি নেই।

টেস্টে দ্বিতীয়বার ২৬ রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথমবার ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট খোয়ানোর রেকর্ড এটি।

৫০ রানের কমে প্রথম ৬ উইকেট হারানোর পর টেস্টে এই প্রথম ২০০ পেরিয়েছে বাংলাদেশ।

ওয়াকার ইউনিস (৬/৯০) ও শোয়েব আখতারের (৬/৫০) পর পাকিস্তানের তৃতীয় পেসার হিসেবে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট পেলেন খুররম শেহজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৩৬ বছরের পুরোনো রেকর্ডও ভেঙেছেন লিটন–মিরাজরা

আপডেট সময় : ০২:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪