সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

থিম্পুতে বাংলাদেশের ফুটবলারদের অন্য রকম অভিজ্ঞতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

থিম্পুর বুদ্ধ পয়েন্ট বাচোতে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়েরা ।

ক্রীড়া প্রতিবেদক :

বিদেশে খেলতে গেলে মাঠ আর হোটেলেই মূলত সীমাবদ্ধ থাকে বাংলাদেশের ফুটবলারদের ‘জীবন’। তবে এবার ভুটান সফরে গিয়ে হলো ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার নাম হাইকিং।

পর্যটকেরা ভুটান ভ্রমণে হাইকিং রাখেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশ্য পর্যটক হিসেবে ভুটান যায়নি। গিয়েছে ভুটান জাতীয় দলের সঙ্গে ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে। গতকাল বাংলাদেশ দল থিম্পু পৌঁছে আজ সকালে কোচ হাভিয়ের কাবরেরা দলবদল নিয়ে নেমে পড়েন হাইকিংয়ে। সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত দুই ঘণ্টা থিম্পু শহরের বুদ্ধ পয়েন্ট বাচো পর্যন্ত হাইকিং করেন ফুটবলাররা।

এটিকে জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা বলছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। থিম্পু থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় হাইকিং নিয়ে বিশ্বনাথ বলেছেন, ‘অতীতে এটা কখনো করিনি। আজ করেছি। আমরা সবাই অনেক মজা করেছি, উপভোগ করেছি। সামগ্রিকভাবে সবকিছু ভালোই ছিল। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে। যখন ওপরে উঠে গেছি, তখন আর কষ্ট মনে হয়নি।

থিম্পুতে হাইকিংয়ে বাংলাদেশের ফুটবলাররা বাফুফে

ফরোয়ার্ড রাকিব হোসেনেরও খুব ভালো লেগেছে নতুন এই অভিজ্ঞতা, ‘একসঙ্গে পুরো দল হাইকিং করেছি। এখানকার আবহাওয়া একটু আলাদা আমাদের চেয়ে। কখনো একটু গরম আবার হালকা ঠান্ডাও আছে। হাইকিংয়ে শুরুতে একটু কষ্ট হয়েছে, তবে আমরা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আবহাওয়ার সঙ্গে যত মানিয়ে নিতে পারব তত ভালো হবে।

হাইকিংয়ের ফাঁকে বাংলাদেশের ফুটবলাররা বাফুফে

কোচ হাভিয়ের কাবরেরাও ফুটবলারদের নিয়ে ব্যতিক্রমী একটা সময় কাটাতে পেরে তৃপ্ত। ‘আজ সকালে আমরা হাইকিং করেছি। খেলোয়াড়েরা যেটা উপভোগ করেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এটা করেছি। একটা ট্রেনিং সেশনের চেয়েও এটি আসলে বেশি কিছু। বলেছেন বাংলাদেশ কোচ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থিম্পুতে বাংলাদেশের ফুটবলারদের অন্য রকম অভিজ্ঞতা

আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪