সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার বাংলাদেশের জেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

চলছে নারী এশিয়া কাপের ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে লড়ছে স্বাগতিক শ্রীলংকা ও ভারত। যেই ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসিকে। 

এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জেসি, যা দেশছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন ভক্তদের। এবার ফাইনাল ম্যাচের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধেই। অর্থাৎ নিজের অভিষেকের প্রথমবারের মতো বাজিমাত করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ এই মঞ্চে দায়িত্ব নিয়ে জেসি বলেন, ‘তারা আমাকে দায়িত্বটা দিয়েছে পারফরম্যান্সের কারণে। তারা এশিয়া কাপের আম্পায়ারদের তাদের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাংকিং করেছে। আমি শীর্ষ তিনে ছিলাম।’

এবারের এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ফাইনালে উঠলেও আম্পায়ার হিসেবে তিনিই থাকতেন বলে জানিয়েছেন জেসি।

যা নিয়ে জেসি বলেন, ‘এর আগে শুধু নিরপেক্ষ দলের আম্পায়ারদেরই দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এবার তারা নীতিতে পরিবর্তন এনেছে। তারা সেরা পারফরমারদের সুযোগ দিচ্ছে। যদি বাংলাদেশ ফাইনালেও খেলত, তাহলেও আমি আম্পায়ারের দায়িত্ব পেতাম।’

এবারের এশিয়া কাপে অভিষেকের পর ৫ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। তিন ম্যাচে তিনি ছিলেন ফিল্ড আম্পায়ার। আর দুই ম্যাচে তিনি পালন করেছেন টিভি আম্পায়ারের দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার বাংলাদেশের জেসি

আপডেট সময় : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪