সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন ভারতের রাজনীতিবিদরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক :  অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকাকে শ্বাসরুদ্ধকর ফাইনালে ৭ রানে হারিয়ে এক যুগের শিরোপা খরা কাটিয়েছে ভারত। এমন জয়ে আনন্দে ভাসছে এখন গোটা ভারত। জয়ের আনন্দ ছুঁয়ে গেছে দেশটির রাজনীতিবিদদেরকেও। ভারতের জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধী দলের প্রধান রাহুল গান্ধী পর্যন্ত। এছাড়াও অন্যান্য রাজনীতিবিদরা ভারতের জয়ে নিজেদের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন।

ভারতের লড়াই করার মনোভাবের প্রশংসা করে দেশটির প্রেসিডেন্ট দৌপদী মুর্মু এক্সে লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য আমার আন্তরিক অভিনন্দন। হারার আগে হার নয় এই মনোভাব নিয়ে দলটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও লড়াই করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে অসামান্য দক্ষতা প্রদর্শন করেছে। ফাইনাল ম্যাচে এটি একটি অসাধারণ জয় ছিল। তোমরা ভাল করেছ।’

ভারতের জয়ের পর ভিডিওতে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই দুর্দান্ত জয়ের জন্য সমগ্র জাতির পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে অভিনন্দন। আজ ১.৪০ কোটি ভারতীয় আপনাদের দুর্দান্ত জয়ের জন্য গর্বিত। আপনারা সবাই বিশ্বকাপ জিতেছেন। ভারতের সব গ্রামে, রাস্তায়, সমাজে আপনারা আমাদের দেশবাসীর মন জয় করেছেন। এই জয়টি খুব বিশেষ কারণে মনে থাকবে। অনেক দল ছিল, তবুও ভারত অপরাজিত যা কোনো ছোট অর্জন নয়। আমার পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন।’

ভারতের জয় নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, ‘সূর্য, কী দুর্দান্ত ক্যাচ! রোহিত, এই জয় তোমার নেতৃত্বের প্রমাণ। রাহুল, আমি জানি টিম ইন্ডিয়া তোমার নির্দেশনা মিস করবে। নীল রঙের দর্শনীয় পুরুষরা আমাদের দেশকে গর্বিত করেছে।’

ভারতের জয় নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ে সমগ্র জাতি উচ্ছ্বসিত! ক্রিকেটীয় দক্ষতা, দৃঢ়তা এবং অধ্যবসায় প্রদর্শনের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন ভারতের রাজনীতিবিদরা

আপডেট সময় : ০৫:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪