সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

চীনকে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এএইচএফ জুনিয়র হকিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। আজ রোববার ফাইনালে আরেক ফেবারিট চীনের জালে এক হালি গোল দিয়ে সে লক্ষ্যে সফল হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরে ফাইনালে মোহাম্মদ হাসানের জোড়া গোলে ৪-২ ব্যবধানে চীনকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে বাংলাদেশ।

ফাইনালে চীনের বিপক্ষে ২৭ মিনিটের মধ্যেই তিন গোল পেয়ে যায় বাংলাদেশ। ২২ ও ২৭ মিনিটে হাসান দুটি করে গোল করেন। তার দুই গোলের পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আমিরুল ইসলাম।

তিন গোল হজম করে কোণঠাসা চীন এরপর পাল্টা আক্রমণ চালায়। তাতে দুই গোল শোধও দেয় তারা। ৩৩ মিনিটে লুও জিয়ালং চীনের পক্ষে প্রথম গোল করেন। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চেনজিয়ানঝেন ব্যবধান কমান।

তবে ৫৩ মিনিটে মোহাম্মদ জয় আরও একবার চীনের রক্ষণদেয়াল ভাঙতে সক্ষম হলে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েই এবার জুনিয়র এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।

এদিকে নারী বিভাগে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৭-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টে সাত দলের মধ্যে শীর্ষ চার দল জুনিয়র নারী এশিয়া কাপে খেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনকে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪