সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

আফগানদের বিপক্ষে ভারতে খেলবে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে আফগানিস্তানের হোম সিরিজ হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতে। নিরাপত্তাজনিত কারণে আপাতত আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হচ্ছে না।

জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের হোম সিরিজটি নিজেদের মাঠে আয়োজনের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

জুলাইয়ের শেষ দিকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আনুষ্ঠানিকভাবে সূচি নিশ্চিত করা না হলেও জানা গেছে, ২৫, ২৭ ও ৩০ জুলাই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হতে পারে। ওয়ানডে সিরিজের পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২, ৪ ও ৬ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে। 

সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে। আফগানিস্তান সিরিজের পর আগামী সেপ্টেম্বরে ভারতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানদের বিপক্ষে ভারতে খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪