সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

সুপার এইটে বাংলাদেশ, যে প্রত্যাশার কথা জানালেন মুশফিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে প্র্র্যাকটিস ম্যাচগুলো মোটেও ভালো হয়নি বাংলাদেশের।যুক্তরাষ্ট্রের মতো দেশের বিপক্ষে হেরেছিল।এতে দেশের ক্রিকেট বোদ্ধা থেকে দর্শকরা শান্তদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল।

তবে, বিশ্বকাপ শুরুর পর ঠিকই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ১৭ বছর পর সুপার এইটে খেলবে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অর্জন। এবার বিশ্বকাপে কতদূর যাবে শান্তরা, তাই জানালেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সোমবার ঈদের নামাজ শেষে বগুড়াতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘ভালো খেলছে যতদূর দেখলাম। সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।’

বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ বিষয়ে মুশফিক বলেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ আছে। ইনশাআল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরিব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি-সালামতে ও নিরাপদে কোরবানি করেন।’

আইসিসির সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পেয়েছে বাংলাদেশ। আগামী ২১ জুন সকাল সাড়ে ৬ টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ২২ জুন রাত সাড়ে আটটায় একই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। সবশেষ ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হবে সুপার এইটের তৃতীয় ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপার এইটে বাংলাদেশ, যে প্রত্যাশার কথা জানালেন মুশফিক

আপডেট সময় : ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪