সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকে ৪ রানে হারতে হয়েছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকে রেখেও শেষ পর্যন্ত ৪ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। যা নিয়েই এখন চলছে আলোচনা। ম্যাচে বাংলাদেশ ঠিক কোথায় হেরে গেল? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এই হারের দায়টা দিয়েছেন আম্পায়ারদের ওপর। বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় আঙুল তুলেছেন আম্পায়ারদের দিকে। নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটিই জানিয়েছেন মাশরাফি।

ম্যাচের ১৫ তম ওভারে ওটনিয়েল বার্টমেনের করা লেগ স্টাম্পের বাইরের একটি বল মাহমুদউল্লার পায়ে লেগে চার হয়ে যায়। তবে তার আগেই বার্টমেনের আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তুলে দেন আম্পায়ার। পরে মাহমুদউল্লাহ রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। দেখা যায় বল ঠিক কতটা স্টাম্পের বাইরে ছিল। মাহমুদউল্লাহ আউট হওয়া থেকে বাঁচলেও আম্পায়ার চটজলদি আঙুল তুলে দেওয়ায় চারটি পায়নি বাংলাদেশ।

এছাড়াও কাগিসো রাবাদার বলে তাওহিদ হৃদয়কে লেগ বিফোরের আউট দেন আম্পায়ার। আর যেই আউটের কারণেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অথচ, পরে রিভিউ নিলে দেখা যায়, কোনো রকমে লেগ স্পাম্পের ওপরের দিকে লেগেছে বলটি। যা আম্পায়ার আউট না দিলে কোনোভাবেই আউট হতে না তিনি। অর্থাৎ আম্পায়ারের কারণেই কপাল পুড়ে বাংলাদেশের। 

যা নিয়েই নিজের হতাশা প্রকাশ করেছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও ভালো অ্যাপ্লিকেশন করিনি।’ 

ম্যাচ হারলেও এখনও হাল ছাড়ছেন না মাশরাফি। তিনি বাংলাদেশকে দেখছেন সুপার এইটে। যা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আশা ছাড়ছি না, ইনশা আল্লাহ সেরা আটে যাব। দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরও দুইটা প্রেশারের ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেইন থেকে ডিলিট করা যায়, ততোই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকে ৪ রানে হারতে হয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৪০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪