সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

৫৮ রানে ৩ উইকেট হারাল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক  :  অনলাইন সংস্করণ

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৫৮ রানে ৩ উইকেট হারাল ভারত। ১৯ রানে দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট পতনের পর ঋষভ পন্থের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল। তাদের এই জুটি ভাঙেন নাসিম শাহ। তার বলে বোল্ড হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। তার আগে ১৮ বলে দুই চার আর এক ছক্কায় করেন ২০ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। স্কোর বোর্ডে ১৯ রান জমা করতেই সাজঘরে ফেরেন ভারতীয় দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মা। সাবেক এবং বর্তমান এই দুই অধিনায়কের উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। বৃষ্টিই আশীর্বাদ হয়ে এলো পাকিস্তানের জন্য। ভেজা আউটফিল্ড থেকে ফায়দা লুটাচ্ছেন পাকিস্তানের বোলাররা।

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে একদফা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টি। বৃষ্টির পর খেলা শুরুর পর ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি নাসিম শাহর বলে উসমান খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ে ১.৩ ওভারে ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত। 

২.৪ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তার বিদায়ে ১৯ রানে ২ উইকেট হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৭ সালের চ্যাম্পিয়নরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে হাইভোল্টেজ ম্যাচটি নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচের আগে ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল খর্বশক্তির যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্যাকফুটে আছে। ভারতের জন্য জয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা আর পাকিস্তানের আজ লড়াইটা জয়ে ফেরার। অন্যদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে একটি। যুক্তরাষ্ট্র ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আজম খান। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫৮ রানে ৩ উইকেট হারাল ভারত

আপডেট সময় : ০৫:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪