সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

জিতলেই সিরিজ বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : প্রিন্ট সংস্করণ

টানা দুই জয়। প্রথম ম্যাচে আট, দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে। তবুও তৃপ্তি নেই। প্রতিপক্ষ যে দুর্বল জিম্বাবুয়ে। কোথায় যেন সমস্যা থেকেই যাচ্ছে বাংলাদেশের। টি ২০ বিশ্বকাপে যাওয়ার আগে যেমন আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে না। পরিপূর্ণ পারফরম্যান্সের খোঁজে বাংলাদেশ আজ তৃতীয় টি ২০ ম্যাচে মাঠে নামবে। জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ সন্ধ্যায় শুরু হলেও আজ ডে ম্যাচ। একই ভেন্যুতে ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।

বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে খেলেছে। আজ তৃতীয় ম্যাচেও হয়তো পরিবর্তনের সম্ভাবনা কম। ওপেনিং জুটির সমস্যার কিছুটা উন্নতি হলেও তা খুব বেশি হয়নি। লিটন দাস থিতু হয়েও বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন অভিষেকে তিনবার জীবন পেয়ে ৬৭* করা তানজিদ হাসান। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীও দলকে আরও এগিয়ে নিতে পারেননি। তাওহিদ হৃদয় ধারাবাহিক।

বোলিংয়ে মোহাম্মদ সাইফউদ্দিন শুরুর দুই ওভার দুর্দান্ত। কিন্তু শেষ দুই ওভারে তিনি ছিলেন খরুচে। তবে তাসকিন আহমেদ টানা দুই ম্যাচেই দুর্দান্ত। শরীফুল ইসলাম অবশ্য তার চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না। রিশাদ হোসেন উন্নতি করছেন। পরের ম্যাচে নিজেদের লক্ষ্য নিয়ে লেগ-স্পিনার রিশাদ বলেন, ‘আমরা সবসময় দল হিসাবে খেলতে চাই। পারফর্ম করতে মুখিয়ে থাকি। পরের ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করা আমাদের লক্ষ্যে।’

ব্যাটারদের রান না পাওয়া নিয়ে হতাশা নেই টিম ম্যানেজমেন্টে। সহকারী কোচ নিক পোথাস মনে করছেন লিটন ফর্ম ফিরে পাওয়া থেকে মাত্র এক ইনিংস দূরে। তিনি বলেন, ‘লিটন আমাদের অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। কাজেই কোনো সন্দেহ নেই যে, সে অনেক রান করবে। আগেও করেছে। বিশ্বকাপে সে ভালো করবে। নাজমুল হোসেন শান্তও যখন রান করবে, তখন স্ট্রাইক রেট উপরে উঠতে থাকবে।’ চট্টগ্রামে আজ এই ম্যাচের পর শেষ দুটি টি ২০ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেষ দুই ম্যাচে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরবেন।

এদিকে চট্টগ্রামের আবহাওয়া এই হাসে তো এই কাঁদে। প্রথম দুটি ম্যাচে কয়েক দফা বৃষ্টি বাধা দিয়েছে। আজও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তবে উইকেটে তাতে খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। উইকেটে প্রচুর রান থাকলেও দু’দলের ব্যাটাররা সেটা মাঠে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিতলেই সিরিজ বাংলাদেশের

আপডেট সময় : ০২:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪