সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সেঞ্চুরি করে বাবর জানালেন‘মা আমার সৌভাগ্যের প্রতীক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

সোমবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করেন বাবর আজম। খেলা শেষে পাকিস্তানের তারকা এই ক্রিকেটার জানিয়েছেন, মা আমার কাছে সৌভাগ্যের প্রতীক।সেই ম্যাচে মাত্র ৬৩ বল খেলে ১৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন বাবর আজম। তার সেঞ্চুরিতে ভর করে পেশোয়ার জালমি ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে। 

টার্গেট তাড়া করতে নেমে আজম খান (৭৫) ও কলিন মুনরোর (৭১) জোড়া ফিফটির পরও ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে ইসলামাবাদ। ৮ রানের জয়ে ম্যাচ সেরা হন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। 

খেলা শেষে বাবর বলেছেন, ‘আজ (সোমবার) প্রথম আমার মা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল আমার খেলা দেখতে। মা খুব খুশি হয়েছে। মা খুব উপভোগ করেছে ম্যাচ। খুব উপভোগ করেছে আমার ইনিংস। মা সব সময়ে আমার খেলা টিভিতে দেখে। মা আমার কাছে সৌভাগ্যের প্রতীক। আর সেটা এদিন ফের একবার প্রমাণিত হয়ে গেল। সম্ভবত আজ মা স্টেডিয়ামে থাকার কারণেই আমি আমার দ্বিতীয় শতরান (পিএসএলে) করতে পেরেছি। মা এদিন ম্যাচ দেখতে এলো আর আমিও শতরান করেছি। তাই খুব খুশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেঞ্চুরি করে বাবর জানালেন‘মা আমার সৌভাগ্যের প্রতীক’

আপডেট সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪