সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হংকংয়ে খেলবেন মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

ভুলে যাওয়ার মতো সময় পার করছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি তারা। তিনটিতে হারের পাশাপাশি একটিতে ড্র করেছে দলটি।

এমনকি শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে মেসির মায়ামি। এমন পরিস্থিতিতে জয়ের খোঁজে থাকা মায়ামি পৌঁছেছে হংকংয়ে। যেখানে আগামীকাল বেলা ২টায় হংকং একাদশের মুখোমুখি হবেন মেসিরা।

হংকং একাদশের বিপক্ষে এই ম্যাচে মেসির খেলা না–খেলা নিয়ে নানা গুঞ্জন আছে। মূলত চোটের কারণেই মেসির খেলা নিয়ে সংশয়। এর আগে আল নাসরের কাছে বিধ্বস্ত হওয়া ম্যাচেও মেসি মাঠে নেমেছিলেন ৮৩ মিনিটে। তবে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চোটের দুশ্চিন্তা থাকা সত্ত্বেও হংকং একাদশের বিপক্ষে এই ম্যাচে মেসির মাঠে নামা অনেকটাই নিশ্চিত।

ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁরা আজ ফিটনেস অনুশীলনে মেসির শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। এর আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মেসি।

হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন, ‘আমরা দুটি স্নায়ুক্ষয়ী ম্যাচ খেলেছি (সৌদি আরবে এ সপ্তাহে আল হিলাল ও আল নাসরের বিপক্ষে খেলেছে মায়ামি)। এর আগে দুটি ম্যাচ খেলেছিলাম এল সালভাদর ও ডালাসে। আমরা দলের প্রত্যেক খেলোয়াড় শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব। কারণ, প্রাক্‌-মৌসুমে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে।’

মেসির খেলার সম্ভাবনা নিয়ে মার্তিনো বলেছেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে লিও যত বেশি সময় সম্ভব খেলবে। আগামীকাল অনুশীলনে কী হবে, তার ওপর নির্ভর করছে সে কতক্ষণ খেলতে পারবে সেটা। তবে তার মাঠে নামা অনেকটাই নিশ্চিত।হংকং সফর শেষ করে মেসিরা যাবেন জাপানে। সেখানে ৭ ফেব্রুয়ারি জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে ম্যাচ খেলবে মায়ামি। এরপর মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শুরুর আগে মায়ামি শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে নিউয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হংকংয়ে খেলবেন মেসি

আপডেট সময় : ০৮:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪