সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা-অধিনায়ক রাব্বি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক হান্নান সরকার। এশিয়া কাপের মতো বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি। 

গত বিশ্বকাপের পর থেকে লম্বা সময় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেন আহরার আমিন। এশিয়া কাপের আগে দায়িত্ব পান রাব্বি। তার নেতৃত্বে গত মাসে এশিয়া কাপ জেতে যুবারা।বিশ্বকাপেও এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের ওপর ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের দলটিকেই রাখা হয়েছে বিশ্বকাপের জন্য।

অধিনায়ক মাহফুজুর ছাড়াও শেখ পারভেজ জীবন, আরিফুল ইসলাম, মোহাম্মদ রিজওয়ানদের মতো অলরাউন্ডার থাকা দলের জন্য বড় শক্তি বলে মনে করেন নির্বাচক হান্নান।প্রাথমিকভাবে এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে দেশটি আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয় নতুন আয়োজক হিসেবে।  

চার গ্রুপে ভাগ হয়ে ১৬ দলের এই টুর্নামেন্টে এবার খেলা হবে নতুন ফরম্যাটে।প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকেট।সেই ধাপেও হবে গ্রুপ পর্বে খেলা।‘এ’ ও ‘ডি’ গ্রুপের তিনটি করে এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের তিনটি করে দল নিয়ে করা হবে আলাদা দুটি গ্রুপ।এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পাবে সেমি-ফাইনাল খেলার টিকেট।
প্রাথমিক গ্রুপ পর্বে বাদ পড়া চার দলের জন্য থাকবে একটি করে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ।বাংলাদেশ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক),আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি,জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান,আদিল বিন সিদ্দিক,আশরাফুজ্জামান,আরিফুল ইসলাম,শিহাব জেমস,শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি,রোহানাত দৌল্লাহ বর্ষণ,ইকবাল হোসেন ইমন,ওয়াসি সিদ্দিক,মারুফ মৃধা।স্ট্যান্ড বাই:নাঈম আহমেদ,মোহাম্মদ রিজান হোসেন,আশরাফুল হাসান,তানভির আহমেদ,একান্ত শেখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা-অধিনায়ক রাব্বি

আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪