সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

নেইমার কন্যাসন্তানের বাবা হলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের বাবা হয়েছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র।শনিবার তার সন্তানের মা প্রেমিকা বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন।যেখানে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে।এর আগে বিভিন্ন সময়ে প্রেম, ব্রেকআপ ও প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি।

শনিবার সকাল ৭টার দিকে বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন— আমাদের জীবন ধন্য করে একটি কন্যাসন্তান এসেছে।স্বাগতম, তোমাকে! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।এর আগে চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে।

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরই বিয়ানকার্ডি সন্তান সম্ভবা বলে জানা যায়।নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেইমার কন্যাসন্তানের বাবা হলেন

আপডেট সময় : ০৬:২৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩