সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

২০৩০ ফুটবল বিশ্বকাপ তিন মহাদেশের ৬ দেশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক:

পৃথিবীর প্রায় অর্ধেকটা জুড়ে আয়োজিত হবে ২০৩০ বিশ্বকাপ! শুনতে একটু অদ্ভুত লাগলেও বিষয়টা অনেকটা সেরকমই। তিন মহাদেশের ছয় দেশে আয়োজিত হবে শতবর্ষীয় এ বিশ্বকাপ। যেখানে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে আছে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।লাতিন তিন দেশ অবশ্য শুধু শুরুর তিনটি ম্যাচই আয়োজন করবে। এই দেশগুলো নিজেদের প্রথম ম্যাচগুলো খেলবে নিজ দেশে। মূলত বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে অভিনব উপায়ে লাতিন দেশে ফেরানো হচ্ছে বিশ্বকাপকে। ১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্তেভিডিওতে শুরু হয়েছিল বিশ্বকাপের মহাযজ্ঞ। আগামী বছর ফিফার কংগ্রেসে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হবে।

তিন মহাদেশজুড়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিভাজিত পৃথিবীতে ফিফা ও ফুটবল সবাইকে ঐক্যবদ্ধ করছে। বিশ্ব ফুটবলের প্রতিনিধিত্বকারী ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ পালনের ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে। যার প্রথম আসর উরুগুয়েতে বসেছিল ১৯৩০ সালে।ফিফা সভাপতি এ সময় আরও বলেছেন, ‘২০৩০ সালে আমাদের অনন্য এক বৈশ্বিক পদচিহ্ন থাকবে। তিনটি মহাদেশ—আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা; ছয়টি দেশ আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে। যেখানে বিশ্বকাপের শতবর্ষে স্বাগত জানানো হবে এবং একসঙ্গে সুন্দর খেলাটি উদ্‌যাপনের সময় সবাইকে ঐক্যবদ্ধ করা হবে।এ সময় ফিফা এটিও নিশ্চিত করেছে যে, ২০৩৪ বিশ্বকাপের জন্য শুধু এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দেশগুলোকেই বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে, ২০৩৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে পারে সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০৩০ ফুটবল বিশ্বকাপ তিন মহাদেশের ৬ দেশে

আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩