সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

১০১ রানে অলআউট আয়ারল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সফরে এসে হালে পানি পাচ্ছে না আয়ারল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় সফরকারীরা।২৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটি এরপর ৬৮ রানে পরপর দুই বলে হারায় ২ উইকেট।২২ ওভারে তাসকিন আহমেদের করা প্রথম বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ডি ম্যাকবিরনি।সেই ওভারের তৃতীয় বলে দলীয় ৭৯ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মার্ক অ্যাডিয়ার। 

২৬.২ ওভারে হাসান মাহমুদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার ঠিক কাছাকাছি তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কার্টিস ক্যাম্পার। তার বিদায়ে ৯৬ রানে নবম উইকেট হারায় আরায়ারল্যান্ড। দশম ব্যাটসম্যান হিসেবে গ্রাহাম হিউমের বিদায়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট আইরিশরা।বাংলাদেশ দলের হয়ে হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন পেসার এবাদত হোসেন। 

প্রসঙ্গত, শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করে ১৮৩ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের ৬০ বলের ঝড়ো সেঞ্চুরিতে আগের ম্যাচের রেকর্ড ভেঙে ৩৪৯ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।কিন্তু সেদিন বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।আজ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে সিলেটের সেই একই ভেন্যুতে মুখোমুখি দুই দল।আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০১ রানে অলআউট আয়ারল্যান্ড

আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩