সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

কানাডাকে ১০৬ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

কঠিন সমীকরণের ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট দল। কানাডাকে ১০৬ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান।

মঙ্গলবার নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি কানাডা।

দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার অ্যারন জোন্স। এছাড়া ১৩ ও ১০ রান করে করেন করিম সানা ও অধিনায়ক সাদ বিন জাফর। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান।

আজ কানাডা এবং আগামী রোববার আয়ারলান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পেলেও সুপার এইটে খেলা কঠিন হয়ে যাবে বাবর আজমদের জন্য। তখন ভারত ও যুক্তরাষ্ট্রের পরাজয় কামনা করার পাশাপাশি রান রেটে এগিয়ে থাকতে হবে বাবর আজমদের। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডাকে ১০৬ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে পাকিস্তান

আপডেট সময় : ০৪:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪