সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আইসিসির মাসসেরার তালিকায় আফ্রিদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি,নামিবিয়ার গেরহান্ড এরাসমাস ও যুক্তরাষ্ট্রের মুহাম্মদ ওয়াসিম।

গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নেন আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ৯০ রানে আটকানোর পথে পাকিস্তানি পেসার নেন ১৩ রানে ৩ উইকেট। ম্যাচসেরাও হোন তিনি।শাহিন আফ্রিদি সিরিজের শেষ ম্যাচে নেন ৪ উইকেট। সেই ম্যাচেও সেরার পুরস্কার জেতেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজসেরাও হন আফ্রিদি। 

অন্যদিকে ওমান সফরে সিরিজসেরার পুরস্কার জিতেন নামিবিয়ার এরাসমাস। শাহিন আফ্রিদির মতো তিনিও পাঁচ ম্যাচের সিরিজে দুইবার ম্যাচসেরা হন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও এরাসমাসের নৈপুণ্যে ওমানের বিপক্ষে সিরিজ জেতে নামিবিয়া।যুক্তরাষ্ট্রের হার্ড হিটার ব্যাটসম্যান ওয়াসিম গত মাসে ছিলেন দুর্দান্ত ফর্মে। এসিসি প্রিমিয়ার কাপে ৬ ম্যাচে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান। এই টুর্নামেন্টে পান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইসিসির মাসসেরার তালিকায় আফ্রিদি

আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪