সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

রেফারির সঙ্গে ঝগড়া, দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মেজাজ হারিয়ে আবারও শাস্তি পেতে হল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। লাল কার্ড দেখানোয় রেফারির সঙ্গে ঝগড়াও করেন সিআর সেভেন। ফলে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আল নাসরের পর্তুগিজ তারকাকে। সে সঙ্গে জরিমানাও করা হয়েছে তাকে।

সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসের। ১-২ গোলে পিছিয়ে ছিল রোনাল্ডোদের দল। খেলা শেষের ৪ মিনিট আগে প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে ধাক্কা দেন রোনালদো। রেফারির মনে হয়েছিলো, ইচ্ছা করেই বেশ জোরে আঘাত করেছেন তিনি। তাই রেফারি তাকে লাল কার্ড দেখান।

রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিআর সেভেন। সেখানেই তার সঙ্গে ঝগড়া করে রোনালদো। পরে আন নাসরের কয়েকজন ফুটবলার তাকে শান্ত করেন। এক ভিডিওতে দেখা যায় রেফারির মুষ্টিবদ্ধ হাত তুলে কি যেন দেখাচ্ছেন রোনালদো। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ২-১ গোলে আল নাসেরকে হারিয়ে ফাইনালে ওঠে আল হিলাল।

পরে ম্যাচ রেফারি যে রিপোর্ট জমা দেন, তার উপর ভিত্তি করে রোনালদোকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকের। সৌদি সুপার কাপ থেকে ছিটকে গেছে আল নাসর। তবে তার নিষেধাজ্ঞা বহাল থাকবে সৌদি প্রো লিগেও। আল ফেইহা ও আল খালিজের বিরুদ্ধে খেলতে পারবেন না রোনালদো।

কয়েক দিন আগে মাঠে লিওনেল মেসির নাম শুনে দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করায় নিষিদ্ধ হতে হয়েছিল রোনালদোকে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আরও এক বার শাস্তি পেলেন তিনি।আল হিলাল কোচ হোর্হে হেসুস বলেন, ‘রোনালদো এখনও এই বয়সে অনেক শক্তিশালী এক ফুটবলার। সে সব সময়ই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে লম্বা ক্যারিয়ারে সে হারতে ভালোবাসে না। যে কারণে এই ম্যাচে দল যখন হেরে যাচ্ছিলো, তখন তার মাথা ঠিক রাখা কঠিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেফারির সঙ্গে ঝগড়া, দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪