সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্পন্সর ছাড়া খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

ভিউ নিউজজ ৭১ ডেস্ক:

২০২১ সালের এপ্রিলে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজের’সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসে।এখনো নতুন কোনো স্পন্সর ঠিক করেনি ক্রিকেট বোর্ড।যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই কোনো স্পন্সর।কিউইদের বিপক্ষে স্পন্সর ছাড়া খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সদ্য শেষ হওয়া টেস্টে জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ১৫০ রানের বড় ব্যবধানে জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।দলের জয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন তাইজুল।গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ।

জবাবে কেন উইলিয়ামসনের (১০৫) সেঞ্চুরিতে ভর করে ৩১৭ রান করে নিউজিল্যান্ড।৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি আর মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদি হাসান মিরাজের (৫০*) জোড়া ফিফটিতে ভর করে ৩৩৮ রান করে বাংলাদেশ।জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৩২ রান।লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ড্যারেল মিচেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্পন্সর ছাড়া খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ

আপডেট সময় : ১২:২১:২১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩