সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গেল বাংলাদেশ দল। লাল সবুজের দলকে ৭-০ গোলে পরাজিত করে অস্ট্রেলিয়া।বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধে চার গোল হজম করা বাংলাদেশ ম্যাচ হারে ৭-০ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দল। প্রতিরোধও গড়ে তুলতে পারেননি জামাল ভূঁইয়ারা।ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন। জোড়া গোল করেন মিচেল ডিউক। বাকি দুই গোল করেন হ্যারি সুটার ও ব্র্যান্ডন বোরেলো।আগামী ২১ নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারল বাংলাদেশ

আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩