সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

৬৬২ রানের লক্ষ্যে প্রথম বলেই উইকেট হারাল আফগানিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ,অনলাইন সংস্করণ:

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে আফগানিস্তানকে। ৬৬২ রানের পাহাড়সম টার্গেট মাথায় নিয়ে তৃতীয় দিনের শেষ সেশনে মাঠে নেমে প্রথমেই হোঁচট খেয়েছে তারা।প্রথম বলেই উইকেট হারিয়ে বসেছে আফগানিস্তান। শরীফুল ইসলামের ফুললেংথের বল মিস করে যান ইব্রাহিম জাদরান। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত জানিয়ে দেন। আম্পায়ার ক্রিস ব্রাউনের এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন। তবে সেটি কাজে আসেনি। 

সফরের একমাত্র টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সফল তাড়ার সর্বোচ্চ ইনিংস ২০৯ রানের, যা ২০১০ সালে ইংল্যান্ড খেলেছিল।বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৪২৫ রানে। এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৬৬১ রানে। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ৬৬২ রান। লিটন ৮১ বলে ৬৬ ও মুমিনুল ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন।টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এটি। এর আগে ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুইয়ানদের ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬৬২ রানের লক্ষ্যে প্রথম বলেই উইকেট হারাল আফগানিস্তান

আপডেট সময় : ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩