সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত সিএনজি চালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন কমিশনার।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী-উভয়ের স্বার্থই রক্ষা পাবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই, এসব অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।

কমিশনার আরও জানান, ‘সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। পাশাপাশি আমরা দ্রুতই নগরে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি।

সভায় সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর সুবিধার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে মতামত দেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার

আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫