সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

বিশ্বনাথে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাযায় আওয়ামী লীগ নেতা- সিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিবেদক :

সিলেট কারাগার থেকে প্যারোলে ৩ ঘন্টার মুক্তি পেয়ে পিতার জানাযায় অংশগ্রহন করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারাগার থেকে দুপুর ১২টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ আড়াইটার দিকে বিশ্বনাথ পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত পিতার জানাযার নামাজে সিলেট থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে অংশগ্রহণ করানো হয়।

পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩.১৫ মিনিটের দিকে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজের পিতা ও পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) বার্ধক্য জনিত কারণে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম পিতার জানাযার নামাজে অংশ নিতে প্যারোলে এসে নিজের স্ত্রী-সন্তানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ।

এর পর জানাযার নামাজ পূর্বে এলাকাবাসীর উদেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘আমি এক অভাগা সন্তান। পিতার শেষ সময়েও তাঁর পাশে থাকতে পারিনি। আর জানাযার নামাজে ওই অবস্থায় (প্যারোলে) অংশ নিতি হয়েছে। এসময় তিনি পিতার আত্মার শান্তি কামনা করে সর্বমহলের কাছে দোয়া প্রার্থনা করেন’।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জানাযার নামাজের সময় সেখানে পুলিশী পাহাড়া ছিল। দাফন সম্পন্ন হওয়ার পর সিরাজুল ইসলাম সিরাজকে আবারও কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় (নং ৭৬/২০২৪ইং) বেশ কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন।
 
নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাযায় আওয়ামী লীগ নেতা- সিরাজ

আপডেট সময় : ০৪:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫