সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

নতুন নির্দেশনা – সিলেট জেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) তারিখ থেকে সিলেট মহানগরীতে কার্যকর হচ্ছে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা। 

সিলেট মহানগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় হকারদের দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। নতুন নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দিন-রাতের যেকোনো সময় হকারি ও অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশক্রমে জানানো হয়েছে বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টাসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দিনে ও রাতে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত নির্দেশ অমান্য করে কেউ যদি নির্ধারিত এলাকায় হকারি কার্যক্রম চালান, তবে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে সিলেট নগরীতে চলাচল নির্বিঘ্ন ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

সিলেট মহানগরীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগ ,জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর সুবিধার্থে এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন নির্দেশনা – সিলেট জেলা প্রশাসন

আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫