সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

‘বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফরম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।

Advertisement

তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সেই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে স্বাক্ষর দিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন বিসিবি সভাপতি। যা নিয়ে গেল দুইদিন বেশ জোরেশোরে আলোচনা তৈরি হয়েছিল।

ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির ক্ষমতা প্রয়োগ না করার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ হতে। সেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। 

তামিম বলছিলেন, ‘বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন কেমন হয় এটা নিয়ে তার ধারণাই নেই। তিনি কিছুই জানেন না, তার ধারণা একদম শূন্য। তিনি যদি কিছু না জেনে থাকেন, আপনারা একটি চিঠি দেখেছেন না? তিনি সাইন করে বলেছেন আগের কাউন্সিলরদের বাদ দেওয়া হবে।’

‘শুধু মাত্র অ্যাডহক কমিটির থেকে নেওয়া হবে। নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে তিনি সাইন করেছেন। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। সংবিধান অনুযায়ী কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও সাইন করতে পারবেন না। এই চিঠিতে সাইন করে তিনি কোন ক্ষমতাবলে ডিসিদের পাঠিয়েছেন।’

পরে তামিম জানান, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’

নিজের অবসর সম্পর্কে তামিম বলছিলেন, ‘আমার অফিসিয়ালি অবসর নেওয়ার দরকার নেই, যদি নির্বাচিত হই তাহলে আর খেলব না। চ্যারিটি ম্যাচ হলে ভিন্ন কথা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন’

আপডেট সময় : ১২:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫