সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।

এর আগে সর্বশেষ গেল ১২ জুনে করা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। হালনাগাদ করা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা এখন রয়েছে ১০৪তম স্থানে। 

ফিফার নতুন র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশরই। এবার আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। সর্বশেষ সময়ে বাংলাদেশ অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে। বাংলাদেশ নারী দলের বর্তমান পয়েন্ট ১১৭৯.৮৭।

দিও আশা ছিলো, বাংলাদেশের মেয়েরা র‌্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে; কিন্তু শেষ পর্যন্ত এবার ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। পাশাপাশি দেখার ছিল, র‌্যাংকিংয়ে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ। সেটিও হয়নি।

এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র‌্যাংকিংয়েও নিচেই থাকলো আফঈদারা। এশিয়ান দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে জাপান। তাদের র‌্যাংকিং ৮। যদিও একধাপ পিছিয়েছে তারা। এছাড়া বাংলাদেশের প্রতিবেশি ভারত রয়েছে ৬৩ নম্বরে। তারা এগিয়েছে ৭ ধাপ।

নতুন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপায় চ্যাম্পিয়ন ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫