সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সফল মিশন শেষে দেশে ফিরলেন নারী ফুটবলাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।

২০২২ ও ’২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। এবার বাফুফের নিজস্ব বাসে এশিয়া কাপ নিশ্চিত করা দলের ছবি সাঁটানো হয়েছে। সেই বাসে করেই নারী দল সংবর্ধনা স্থল হাতিরঝিলে রওনা হয়েছেন।

বাফুফে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এশিয়া কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে। তাই বিমানবন্দরে বাড়তি কোনো আয়োজন ছিল না। বাফুফে কর্তারা এয়ারপোর্টে নারীদের সাধারণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সফল মিশন শেষে দেশে ফিরলেন নারী ফুটবলাররা

আপডেট সময় : ০৪:৪১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫