সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বছরে রোনালদো পান সাড়ে তিন হাজার কোটি, উপার্জন কমেছে মেসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

রোনালদো ও মেসি/ফাইল ছবি

খেলা ডেস্ক :

ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন। মাঠে ও মাঠের বাইরেও গড়ে চলেছেন রেকর্ড।

এবার আরেকটি পালক যুক্ত হলো তার মুকুটে। ফোর্বসের তথ্যমতে, এবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা ক্রীড়াবিদ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ মহাতারকা। 

এ নিয়ে আয়ে টানা তৃতীয়বার শীর্ষে রোনালদো। বছরে তার আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

দ্বিতীয় স্থানে আছেন বাস্কেটবল তারকা স্টেফেন কারি। তার চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ আয় সিআর সেভেনের। 

আয় কমেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। তিনি নেমে গেছেন তালিকার পাঁচ নম্বরে। যদিও শীর্ষ আয়কারী ক্রীড়াবিদদের তালিকার শীর্ষ দশে নেই কোনো ক্রিকেটার। 

রোনালদোর বার্ষিক আয় ২৭৫ মিলিয়ন ডলার বা তিন হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের তুলনায় বেড়েছে ১৫ মিলিয়ন ডলার (১৮২ কোটি ৩৭ লাখ টাকা)। 

মোট আয়ের রেকর্ডে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ফ্লয়েড মেওয়েদারকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। এই আয়ের বড় অংশ এসেছে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলার কারণে।

পাশাপাশি তিনি লাভজনক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। স্পন্সর ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বড় অঙ্কের অর্থ যোগ হয়েছে রোনালদোর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বছরে রোনালদো পান সাড়ে তিন হাজার কোটি, উপার্জন কমেছে মেসির

আপডেট সময় : ০৬:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫