ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

একেকটা ছক্কা আর উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দেবে মুলতান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস এবার মাঠের বাইরেও মানবিক বার্তা পৌঁছে দিল। চলমান আসরে প্রতিটি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনে অনুদান দিচ্ছে দলটি।

দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানান, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’

তিনি বলেন, ‘আমাদের দলের কোনো ব্যাটার ছক্কা মারলেই আমরা ১ লাখ রুপি ফিলিস্তিনি দাতব্য সংস্থাকে দান করব। আমাদের বোলাররাও এই উদ্যোগে অংশ নিতে চেয়েছে। তাই ঠিক করেছি, প্রতি উইকেটেও থাকবে ১ লাখ রুপির অনুদান, বিশেষ করে শিশুদের জন্য যারা কাজ করছে এমন সংস্থাকে।’ জনপ্রিয়তায় তুঙ্গে থাকা পিএসএল এবার কেবল রোমাঞ্চই নয়, দেখাচ্ছে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও। খেলা যেমনই হোক, এবার পিএসএল মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়।

এদিকে মাঠেও চলছে জমজমাট লড়াই। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে। কোয়েটার পক্ষে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ তুলে নেন ৪২ রানে ৪ উইকেট।

অন্য ম্যাচে হাইস্কোরিং উত্তেজনায় করাচি কিংস ২৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয়। করাচির জেমস ভিন্স মাত্র ৪৩ বলে খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশি ৩ ক্রিকেটার এবারের পিএসএলে খেলছেন। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন আর নাহিদ রানা ডাক পেয়েছেন পেশোয়ার জালমিতে। 

যদিও এদের মাঝে এই মুহূর্তে পাকিস্তানে আছেন শুধু রিশাদই। আঙুলের চোট নিয়ে লিটন ছিটকে গেছেন ম্যাচ খেলার আগেই। এদিকে নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের পর উড়াল দেবেন পাকিস্তানের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একেকটা ছক্কা আর উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দেবে মুলতান

আপডেট সময় : ০২:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫