সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকার বাল্লা বাজার মাঠে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী পিএইচডি, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ইমাম, স্থানীয় জনসাধারণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী পিএইচডি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধ করছি। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। এ কাজে সফল হতে সকল স্তরের জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরী।

সেক্টর কমান্ডার আরও বলেন, ৫৫ বিজিবি’র অধীনস্থ প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এ নিয়োজিত বিজিবি’র টহল দল দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তে টহল দিচ্ছে। সীমান্ত সুরা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার মানুষ বিজিবিকে সহযোগিতা করলে অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান রোধসহ সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং চা বাগান ম্যানেজারদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫