সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

নাপোলির নতুন ‘ম্যারাডোনা’কে কত টাকায় কিনেছে জানাল না পিএসজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নেপলসের বড় বড় দেয়ালে চোখ রাখলেই দেখা মেলে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। বিশাল বিশাল সব ম্যুরালে আজও তাকে স্মরণে রেখেছে সেখানকার মানুষজন। তবে শেষ দুই বছরে তার সঙ্গে জায়গা করে নিয়েছিলেন আরও একজন। তিনি কুইচা খোয়ারাশখেলিয়া।

হবেই বা না কেন? নাপোলির ইতিহাসে লিগ জয়ের নজির আছে তিন বার। তার প্রথম দুটোতে জড়িয়ে আছে ম্যারাডোনার নাম। তৃতীয়টা এসেছে অতিসম্প্রতি। ২০২২-২৩ মৌসুমে এই নাপোলি যখন লিগ জিতেছে, তখন দলের গুরুত্বপূর্ণ একজন ছিলেন খোয়ারাশখেলিয়া। সে মৌসুমের সিরি’আ বর্ষসেরা খেলোয়াড়ও বনে গিয়েছিলেন জর্জিয়ান এই ফরোয়ার্ড।

তবে তার নাপোলি অধ্যায় এখন অতীত। তাকে চলতি জানুয়ারি থেকে দেখা যাবে ফরাসি জায়ান্ট পিএসজির জার্সিতে। চলতি শীতকালীন দলবদলে তাকে দলে ভিড়িয়েছে পিএসজি। অবশ্য তাকে ঠিক কত অর্থ খরচ করে দলে ভিড়িয়েছে, তা জানায়নি ফরাসি দলটা। 

কুইচা খোয়ারাশখেলিয়া/ সংগৃহীত

খোয়ারাশখেলিয়া নাপোলিতে ইতিহাস গড়ে এসেছেন। এবার পিএসজিতে পা রেখেই তিনি গড়লেন আরও এক ইতিহাস। সেটা পিএসজি তাদের ঘোষণার বার্তাতে প্রচারও করল। 

বিবৃতিতে বলা হলো, ‘পিএসজি আনন্দের সাথে কুইচা খোয়ারাশখেলিয়াকে দলে ভেড়ানোর খবর জানাচ্ছে। ২৩ বছর বয়সী এই উইঙ্গার, যিনি দলের ৭ নম্বর জার্সিটা পরবেন, তিনি প্রথম জর্জিয়ান খেলোয়াড় হিসেবে দলে আসছেন।’

নাপোলিকে ছেড়ে এসেছেন তিনি। তবে সিদ্ধান্তটা যে সহজ ছিল না, তাও জানিয়েছেন জর্জিয়ান এই উইঙ্গার। তিনি আগের দিন এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আমার জন্য বিষয়টা খুবই কঠিন। তবে এখন বিদায় বলার সময় চলে এসেছে।’

২০২২ সালেই তিনি যোগ দিয়েছিলেন নাপোলিতে। এরপর সে মৌসুমেই দলকে জিতিয়েছিলেন অধরা লিগ শিরোপা। এরপর থেকে সব প্রতিযোগিতায় নাপোলির হয়ে ১০৭ ম্যাচে খেলেছেন তিনি। ৩০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯ গোল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাপোলির নতুন ‘ম্যারাডোনা’কে কত টাকায় কিনেছে জানাল না পিএসজি

আপডেট সময় : ০৩:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫