সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক :

নারী ক্রিকেটে ইংল্যান্ডকে কোনো পর্যায়েই হারাতে পারেনি বাংলাদেশ। সে অধরা জয়টা অবশেষে ধরা দিল। যদিও একটা প্রস্তুতি ম্যাচে, তবু জয় তো! অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুমাইয়া আক্তারের দল হারিয়ে দিয়েছে ইংলিশ মেয়েদের।

ম্যাচটাও হয়েছে রুদ্ধশ্বাস এক ম্যাচ, শেষমেশ খেলা গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। ইংল্যান্ড শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ১১৩ রান। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ১০ উইকেট খুইয়ে করে সমান ১১৩ রান। 

মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। শেষ বলে দলের দরকার ছিল ১ রান, হাতে ছিল একটি উইকেট। তবে নিশিতা আক্তার সে রানটা নিতে গিয়ে রান আউট হন। যার ফলে দুই দলই ইনিংস শেষ করে ১১৩ রান দিয়ে। খেলা গড়ায় সুপার ওভারে।

সে লড়াইয়ে বাংলাদেশ আগে ব্যাট করে। ওভারটা করেন কোটিন কোলম্যান। ১১ রান তোলে বাংলাদেশ। ৩ বলে একটি ছক্কার সাহায্যে তিনি করেন ৮ রান। তাতে ভর করে বাংলাদেশ পায় বড় পুঁজি।

সুপার ওভারে পেসার হাবিবা আক্তারের হাতে যায় বল। তিনি শুরুর পাঁচ বলে দেন মোটে ৭ রান। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল ইংলিশদের। তবে শেষ বলে দলটা তুলতে পারে মোটে ২ রান। ফলে বাংলাদেশ পায় ২ রানের রুদ্ধশ্বাস এক জয়।  

১৬ দল নিয়ে এই বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৮ জানুয়ারি। বাংলাদেশ তাদের যাত্রা শুরু করবে সেদিনই। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা হবে বাঙ্গির ক্রিকেট ওভালে। বাংলাদেশ আছে ডি গ্রুপে। যেখানে নেপাল বাদেও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড আছে গ্রুপসঙ্গী। 

গেল ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। তারপর প্রস্তুতি ম্যাচের এই জয় দলের আত্মবিশ্বাস তো বাড়াবেই, সঙ্গে আর সব দলকেও একটা বার্তা দিয়ে রাখবে বৈকি!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ০১:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫